×

ঢাকা

ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে পুলিশ আহত, গ্রেপ্তার ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:২০ পিএম

ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে পুলিশ আহত, গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গতকাল রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১টি গ্রাম এবং একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার ৫টি গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়েন। মূলত স্থানীয় আধিপত্য বিস্তার ও বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করেই এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।

এ সংঘর্ষ থামাতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান, তিনজন উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবলসহ আট পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এ মামলার বাদী এসআই আসাদ শেখও রয়েছেন।

কর্তব্যরত পুলিশ সদস্যদের সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান এবং তাদের ওপর হামলা করে সাধারণ ও গুরুতর জখম করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

ওসি আরো বলেন, ‘গতকালের সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উল্লিখিত আসামিদের শনাক্ত করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App