×

ঢাকা

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণের অভিযোগে চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাসের হেলপার মো. মুসফেকুর রহমান জনি (২০), চালক মো. ইমরান (৩৫) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামানিক (৩০)।

আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী ও তার পরিচিত মো. রুবেল (২৭)। তাদের গন্তব্য ছিলো সাভারের নবীনগর। তবে নবীনগর পৌঁছানোর পথেই অন্যান্য যাত্রীরা নিজ নিজ গন্তব্যে নেমে যান। এ সময় বাসটি নবীনগরের কাছাকাছি এলে চালক ইমরান তার সহকারী জনির হাতে স্টিয়ারিং সোপর্দ করেন। এরপর ইমরান ওই নারীর সঙ্গী রুবেলকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেন। রুবেল নেমে গেলে বাসে কেবল ভুক্তভোগী নারী, সহকারী জনি এবং চালকের পরিচিত সুমন প্রামাণিক অবস্থান করছিলেন।

আরো পড়ুন: রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

পুলিশ আরও জানায়, ‘পরে সুমনের সহায়তায় জনি চলন্ত বাসে ভুক্তভোগী নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় ভুক্তভোগী নারী চিৎকার করেন। বাস থেকে নেমে রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়।’

এরপর আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ডে অপর একটি বাস দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে সাভার পরিবহনের ওই বাসটি থামান। পরে বাস থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধারসহ জনি ও সুমনকে বাসসহ আটক করেন। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারসহ দু’জনকে আটক করে। পরে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর অভিযানে রাড়ইপাড়া এলাকা থেকে থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App