×

ঢাকা

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া চারটি বগির ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারী। তাঁরা দুজনেই দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহিন শেখ, অসিত ও সাত্তার বিশ্বাস জানান, ফরিদপুর থেকে প্রায় ৩০টি ওয়াগন নিয়ে রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির পেছনের চারটি ওয়াগনের সংযোগকারী চেইন (কাপলিং) ছিঁড়ে যায়। ট্রেনটির ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে গেলে ফাঁকা ভেবে গেটম্যান ব্যারিয়ার তুলে দেন। ঠিক সেই মুহূর্তেই বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে পেছন থেকে গতি নিয়ে বিচ্ছিন্ন হয়ে আসা ওয়াগনগুলো সেগুলোকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শী হিমু খান ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে গেট পার হওয়ার পরই পেছনে বিকট শব্দ শুনি। ফিরে তাকিয়ে দেখি, ট্রেনের ছেড়ে আসা বিচ্ছিন্ন ওয়াগনগুলো চলন্ত বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকটিকে ধুমড়ে-মুচড়ে দিয়েছে। পরে ওয়াগনগুলো কিছুটা দূরে গিয়ে থেমে যায়।’

সংঘর্ষে মাহিন্দ্রা ও ইজিবাইকটি একদম দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ধাক্কা খেয়ে লাইনের পাশের খাদের কিনারে চলে যায়। আকস্মিক এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের সঙ্গে যোগ দেয়।

গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মালেক শেখ ও মনোয়ার হোসেন পাটোয়ারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তবে দুর্ঘটনার পর রাজবাড়ী রেলওয়ে অঞ্চলের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

শাপলা চত্বরে হত্যাকাণ্ড হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App