×

ঢাকা

চিঠির মাধ্যমে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সঙ্গে গুলি-কাফনের কাপড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

চিঠির মাধ্যমে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান ও গোলাপজলসহ একটি চিঠি রেখে যাওয়া হয়।

বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি জব্দ করে নিয়ে যায়।

হুমকি পাওয়া বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী।

পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। ব্যাগের ভেতরে ছিল হুমকির চিঠি, কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী।

আরও পড়ুন: চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

চিঠিতে লেখা হয়, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না।’

চিঠিতে আরও বলা হয়, ‘ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।’

ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App