×

ঢাকা

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ ঘরে আপন বড় বোনকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই ছোট ভাই মো. রানার (২৫) বিরুদ্ধে। রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকার ‘আলমের পঁচা সাবান ফ্যাক্টরি’ সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাসায় পরিবারের অন্য সদস্যরা ছিলেন না। ভুক্তভোগী যুবতী নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তাঁদের বৃদ্ধা মা গ্রামের বাড়িতে ছিলেন এবং বড় ভাই ও ভাবি পেশাগত কাজে বাইরে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত রানা ঘরে ঢুকে বড় বোনকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত মো. রানা (২৫) নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, ছোট ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বড় বোন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। পুলিশ অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App