×

ঢাকা

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) এবং তার বন্ধু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল জানান, সকালে ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাস অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে কী আছে, বাংলাদেশের আগ্রহের কারণ কী?

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সোহেল আরও জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

শিক্ষামন্ত্রী ‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App