×

নাটক

মেসির ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

মেসির ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত

পর্দায় তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হননি, এমন দর্শক খুঁজে পাওয়া দায়। ‘আয়নাবাজি’, ‘হাওয়া’, প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে মেলে ধরেছেন অনন্য উচ্চতায়। তবে এবার চঞ্চল চৌধুরী ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে, এক দক্ষ চিত্রকরের ভূমিকায়। আর তার ক্যানভাসের মূল চরিত্রটি অন্য কেউ নন, স্বয়ং আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী, বিশেষ করে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের উন্মাদনা তো চোখে পড়ার মতো। চঞ্চল চৌধুরী সেই দলেরই একজন বড় সমর্থক। এবার তিনি নিজের শৈল্পিক হাত দিয়ে প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা থেকে নিজের ক্যানভাসে মেসির একটি চমৎকার স্কেচ বা ছবি ফুটিয়ে তুলেছেন।

ছবিটি আঁকা শেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করতেও ভুলেননি এই অভিনেতা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই আঁকা ছবির সাথে একটি হাস্যোজ্জ্বল ক্যাপশন জুড়ে দেন চঞ্চল। তিনি লেখেন, ‘আমি মেসির একটা ছবি আঁকবো, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই পারেন। আঁকলাম…..। প্রিয় খেলোয়াড় বলে কথা।’

চঞ্চল চৌধুরীর এই পোস্ট করা মাত্রই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা ও মেসি ভক্তরা তাদের প্রিয় অভিনেতার এই অনন্য সৃষ্টি দেখে দারুণ উচ্ছ্বসিত হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে কয়েক হাজার লাইক পড়ে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App