×

অর্থনীতি

নতুন চেয়ারম্যান পেলো স্ট্যান্ডার্ড ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৮:৩৪ পিএম

নতুন চেয়ারম্যান পেলো স্ট্যান্ডার্ড ব্যাংক

ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের শরীয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ। আগামী এক বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৯৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন পরিচালকরা। ১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে তৃতীয় প্রজন্মের এই ব্যাংকটি। 

কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমি ২৫ বছর ৭ মাস চেয়ারম্যান ছিলাম। পদত্যাগ করেছি। ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে আরেক পরিচালক মোহাম্মদ আবদুল আজিজকে। আবদুল আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

আরো পড়ুন: ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন নেতৃত্ব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App