×

অর্থনীতি

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

ছবি : সংগৃহীত

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য করা হয়েছে। ফলে বাংলা কিউআর কোডের মাধ্যমে কোনো লেনদেন হলে ইস্যুয়িং প্রতিষ্ঠানকে এক্যুয়্যারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ দিতে বা নিতে হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনসংক্রান্ত জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

এ ছাড়া গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত যে সার্কুলার জারি করা হয়েছিল, সেটিও রহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App