×

অর্থনীতি

সোমবার শুরু হচ্ছে টিসিবি’র ট্রাক সেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৯:১৬ পিএম

সোমবার শুরু হচ্ছে টিসিবি’র ট্রাক সেল

ছবি: সংগৃহীত

লকডাউন ও ঈদুল আযহায় নিম্ন আয়ের মানুষের জন্য সোমবার থেকে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবি'র যুগ্ম পরিচালক ও মুখপাত্র হুমায়ুন কবির ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার থেকে ট্রাক সেল শুরু করা হবে। করোনায় সাধারণ ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। তবে করোনায় ভোক্তাদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে যাতে বিপণন করা যায় সেই বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে।

ইতোমধ্যে দেশজুড়ে টিসিবি'র ৪৫০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এসব ট্রাকে কেজি প্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে।

বর্তমানে টিসিবি'র প্রতিটি ট্রাকে ৫০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ বাড়ানো হতে পারে। একজন ব্যক্তি দৈনিক দুই থেকে চার কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই থেকে পাঁচ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App