×

শিক্ষা

ক্যাম্পাসে সব ধর্মের সব সংস্কৃতির চর্চা চাই: জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম

ক্যাম্পাসে সব ধর্মের সব সংস্কৃতির চর্চা চাই: জবি উপাচার্য

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আমরা সব ধর্মের অনুসরণ করতে চাই। সব সংস্কৃতির চর্চা করতে চাই।  আজ (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় এবং চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইচ উদ্দিন সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ ইসলাম ধর্মের অনুসারী। বিগত বছর আমরা এইসব অনুষ্ঠান পালন করতে পারিনি। এটা কি গণতন্ত্র হলো। মেজরিটিকে দূরে ঢেলে দিয়ে এটা কেমন গণতন্ত্র। তিনি আরো বলেন, রাসুল (সা:) কে সবাই আল আমিন বলতো। এটা অর্জন করার চেয়ে আর কি হতে পারে। যদি আমরা রাসুল (সা:) এর অনুসরণ করি তবে আদর্শ মানুষ হতে পারব। আমি চেষ্টা করি তাকে অনুসরণ করার। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইচ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী ইসলাম ধর্মের অনুসারী। বিশ্ববিদ্যালয়ের খোলা থাকা অবস্থায় ইসলাম ধর্মের যে অনুষ্ঠানটি পালিত হয় তা ঈদে মিলাদুন্নবী। আমি মাননীয় উপাচার্যের কাছে দাবি জানাই আগামীতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ঈদে মিলাদুন্নবী পালনের আয়োজন করা হোক।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন ২০২৪ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুস্তাফা হাসান। আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত , নাতে রাসুল (স)ও উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১৮ ব্যাচের শিক্ষার্থী মাবরুর বিন মাসউদ দ্বিতীয় স্থান অধিকার করেন একই ব্যাচের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান আকাশ এবং তৃতীয় স্থান অধিকার করেন ১৭ বছরের শিক্ষার্থী মাসুমা আক্তার। নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ রিফাতুল ইসলাম (১৮), দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ রবিউল ইসলাম (১৪) এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন শাহপরান (১৫)ও মোঃ আশিকুর রহমান আকাশ (১৮)।

উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন নাজমা আক্তার (১৬), দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া তাবাসসুম (১৫)এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন অলিউল্লাহ (১৬)ও ও শাহ আহমদ রেজা (১৭)।

রচনা পত্রিকা প্রথম স্থান অধিকার করেন নাজমুন আক্তার (১৬), দ্বিতীয় স্থান অধিকার করেন আছমাতুল্লাহ (১৬)এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ রাকিব (১৬)। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ খতিব সালেহ উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App