×

বিনোদন

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:২৭ পিএম

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার

বুধবার কলকাতার সাময়িকী আনন্দলোক পুরস্কার-২০২২ এ সেরা অভিনেত্রী সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার

অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবির জন্য কলকাতার সাময়িকী আনন্দলোক পুরস্কার-২০২২ এ সেরা অভিনেত্রী সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই খবরটি জানিয়েছেন তিনি। বুধবার (১৮ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।

জয়া জানান, ‘বিনিসুতোয়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবার টলিউডের আনন্দ লোক পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের ছবি বিনিসুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বার বার আলো করে রেখো আমাদের। আর আনন্দলোক, আপনাদের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা যে শ্রাবণীর ইচ্ছে মতো বাঁচার কাহিনী ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করলেন আপনারা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক। সঙ্গে থেকে যাক মায়ার বাঁধন বিনিসুতোয়।

জয়া আহসানের ফেসবুক পোস্ট দেখুন : জয়া আহসান

পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে বুধবার অনুষ্ঠানটি আয়োজিত হয়। চলচ্চিত্র, টেলি সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেয়া হয়।

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ‘‌বিনিসুতোয়’‌ ছবির চিত্রনাট্য অতনু ঘোষ নিজেই লিখেছেন। ছবিটিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার।

অডিশন দিয়ে ফেরার পথে দুইজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প এগিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App