×

বিনোদন

শুটিংয়ে চোট পেলেন দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

শুটিংয়ে চোট পেলেন দেব
শুটিংয়ে চোট পেলেন দেব

ছবি: সংগৃহীত

নতুন সিনেমা বাঘাযতীন’র শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা দেব। সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন তিনি। ওড়িশার বারিপোদায় চলছে তার শুটিং। এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে পুরো টিম। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’-এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাকে।

বুধবার (৮ মার্চ) দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দেব। ওই ছবিতে পুরো টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে একগাল হাসি। কিন্তু তাঁর বাঁ চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ করা।

সেই ছবি দেখেই চিন্তিত হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। তবে নিজের চোট নিয়ে কিছুই জানাননি দেব ৷ উল্টো সারা শরীরে আবির মেখে প্রকাশ্যে ধরা দিয়েছে পুরো টিম। শহর থেকে দূরে থাকলেও তাদের রঙ খেলায় যেকোনো কমতি হয়নি সে কথা এ ছবিতে স্পষ্ট। শুটিংয়ের সেটে কোনো চোট পেয়েছেন, না কি অন্য কোনোভাবে আঘাত পেয়েছেন তা খোলাসা করেননি অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App