×

বিনোদন

প্রেমের জন্য ‘হ্যাঁ’ বলবেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪ এএম

প্রেমের জন্য ‘হ্যাঁ’ বলবেন?

‘তুমি কি আমারই’ নাটকের দৃশ্যে জোভান ও তানজিন তিশা

ছেলেটির নাম নাদিম। মেয়েটি নাবিলা। দুজনের নামই ‘না’ দিয়ে শুরু। যাদের নাম শুরু ‘না’ দিয়ে, তারা কি একে অপরকে লাইফ পার্টনার করতে ‘হ্যাঁ’ বলবেন? এই উত্তর পাওয়া যাবে ‘তুমি কি আমারই’ নাটকে। রোমান্টিক-কমেডি ধাঁচের এই গল্পটি লিখেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন তিনিই। এতে নাদিম চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাবিলা চরিত্রে তানজিন তিশা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

মোস্তফা কামাল রাজ বলেন, প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিন তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। নাটকটিতে রয়েছে ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের। ইউটিউবে গানের ডালি চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App