×

বিনোদন

মোদীর সঙ্গে শাহরুখের তুলনা করলেন রণবীর, কিন্তু কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম

মোদীর সঙ্গে শাহরুখের তুলনা করলেন রণবীর, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপূর রাজনীতি নিয়ে খুব একটা মত প্রকাশ করেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে রণবীরকে তার রাজনৈতিক মতামত নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, রাজনীতি নিয়ে তিনি তেমন কিছু ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি খুব পছন্দ করেন।

তিনি বলেন, “রাজনীতি নিয়ে আমি তেমন কিছু ভাবি না। কিন্তু চার-পাঁচ বছর আগে আমরা অভিনেতা ও পরিচালকরা মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনারা প্রধানমন্ত্রীকে টিভিতে দেখেন। জানেন, তিনি কী ভাবে কথা বলেন। বক্তা হিসেবে তিনি খুবই ভাল। মনে আছে, আমরা বসেছিলাম। তিনি প্রবেশ করলেন। তার মধ্যে এক অদ্ভুত বিষয় রয়েছে। তিনি এসে বসলেন। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বললেন। তখন আমার বাবার চিকিৎসা চলছিল। আমাকে তাই বাবার কথা জিজ্ঞাসা করেছিলেন। আলিয়ার সঙ্গে অন্য কিছু নিয়ে কথা বলেছিলেন। আবার ভিকি কৌশল ও করণ জোহরের জন্য তার আলাদা আলাদা প্রশ্ন ছিল। সবার সঙ্গে ব্যক্তিগত ভাবে আলাপ করেছিলেন প্রধানমন্ত্রী।”

এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে রণবীর বলেন, “মহান মানুষের মধ্যেই এমন উৎসাহ দেখা যায়। এত উৎসাহের হয়তো প্রয়োজন নেই। কিন্তু তা-ও তাদের মধ্যে এই উৎসাহ দেখা যায়। শাহরুখ খানও ঠিক এমনই। এমন বহু মহৎ মানুষ আছেন। এই আচরণই অনেক কিছু বলে দেয়।”

আরো পড়ুন: একই বাড়ির বউ হতে যাচ্ছেন জাহ্নবী ও মানুষি!

আরো পড়ুন: বড় পর্দায় দেখা যাবে সুস্মিতা কন্যা রেনে সেনকে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সিকৃবি এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App