বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন অভিষেক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়
একটি ভুয়া ভিডিও রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তদের। হতাশ হয়ে ভাবছিলেন বিচ্ছেদ বুঝি হয়েই গেল প্রিয় তারকা দম্পতির। এবার সে বিষয়েই মুখ খুললেন অভিষেক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়, ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা সেলেব্রিটি, এই সেলেব্রিটি তকমা থাকলে বিষয়গুলো থাকবেই।’ খবর হিন্দুস্থান টাইমসের।
প্রতিবেদনটিতে বলা হয়, অভিষেক বলেন, আমি এখনও বিবাহিত। এতে স্পষ্ট হয় যে আলাদা হচ্ছেন না ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। এ খবর পেয়ে ভক্তরাও যেন অনেকটাই বেঁচেছেন হাঁফ ছেড়ে।
আরো পড়ুন: দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে যে বিষয়ের ওপর জোর দিলেন ফারিয়া
এদিকে ছড়িয়ে পড়া ওই ভুয়া ভিডিওতে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে দেখা গেছে। তাকে বলতে শোনা গেছে, ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেই।’
