×

বিনোদন

সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে তারকাদের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে তারকাদের আহ্বান

ছবি: সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না।

গেল অক্টোবরে এমন সিদ্ধান্ত জানানো হয়। তারপর থেকেই সেন্ট মার্টিনে এই নভেম্বরে যাচ্ছে না পর্যটক। এতে স্থানীয় বাসিন্দাদের মতো বিপাকে পড়েছে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের বন্য প্রাণী।

বিষয়টি নিয়ে আজ বেশ কয়েকজন তারকা ফেসবুকে পোস্ট করেছেন। এদের মধ্যে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে একটি স্ট্যাটাসে অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়াতে বললেন এই অভিনেতা।

নিলয় আলমগীর লিখেছেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা প্লিজ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারে না।’

তিনি আরো বললেন, ‘তা ছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ্যাত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কি না, আর যদি সরকার কোনো পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটা জানে না কেন?’

একই পোস্ট দিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও সামিরা খান মাহি।

তারা সবাই সরকারসহ সাধারণ মানুষকে কুকুরদের পাশে দাঁড়াতে বলেছেন। তাদের পোস্টের নিচে মন্তব্যর ঘরে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তারাও সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে বলেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App