×

বিনোদন

ধোনির সঙ্গে ডেট করতে চান কিয়ারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। এতে এ ক্রিকেটারের স্ত্রীর চরিত্রে দেখা যায় এ অভিনেত্রীকে। সম্প্রতি এ অভিনেত্রী ধোনির সঙ্গে ডিনারে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কিয়ারা আদভানি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কোনো রকম চিন্তা ছাড়াই কার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার ডেটে যেতে চান? জবাবে কিয়ারা আদভানি বলেন, ‘আমি ক্যান্ডেল লাইট ডিনার সম্পর্কে জানি না। সম্ভবত ধোনি সেই ব্যক্তি, যাকে আমি ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে আরো ভালোভাবে জানতে চাই।’ ভারতীয় ক্রিকেট দলের অফ স্পিনার হরবজন সিংয়ের বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের ধোনি বেশ যত্ন নিয়েছিলেন বলেও জানান কিয়ারা। কাজের দিক দিয়ে তেলেগু ভাষার ‘ভারত আনে নেনু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। কোরাতালা শিবা পরিচালিত ‘ভারত আনে নেনু’ সিনেমায় মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন এই অভিনেত্রী।
   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App