×

ফুটবল

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্বে বাইরের বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। এ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস কলডেরো।

সম্প্রতি ফিফা বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশ করে। প্রস্তাব অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

এ পরিকল্পনার বিরোধিতা করে কলডেরো বলেন, পর্যাপ্ত মূল্যায়ন ও আলোচনা ছাড়া ফুটবলের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। তার মতে, এ ধরনের উদ্যোগ ফিফার সদস্য দেশগুলোর জন্য যেমন লাভজনক হবে না, তেমনি বিশ্ব ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন: কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

২০২১ সালে ইনফান্তিনোর আমন্ত্রণে ফিফার উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবল কর্মকর্তা জানান, বিতর্কিত প্রস্তাবের সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। বিষয়টি সম্পর্কে জানার পর থেকেই তিনি এর বিরোধিতা করে আসছিলেন।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন সহায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে, যা সংস্থাটির বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম পরিচালনা করবে। যদিও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে, তবুও নির্দিষ্ট পরিমাণ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, পরিকল্পনাটি প্রকাশের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র আপত্তি জানায়। জরুরি বৈঠকে সংস্থাটির সদস্য দেশগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জানায়, পরিকল্পনাটি প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে ফিফার টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থান নেওয়া হতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপ বয়কট হুমকির জবাবে যা বলল ফিফা

শুধু উয়েফাই নয়, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এ পরিকল্পনার সমালোচনা করেছে। বিশেষ করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আগাম আলোচনা না করেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উদ্যোগ নেওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছে।

তবে সমালোচনার মধ্যেও ফিফা তাদের পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে অবস্থান ধরে রেখেছে। সংস্থাটির দাবি, প্রস্তাবটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী রণতরী

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী রণতরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App