×

ফুটবল

অবসর ভেঙে মাঠে ফিরছেন রোনালদিনহো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

অবসর ভেঙে মাঠে ফিরছেন রোনালদিনহো

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর আবারও পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে আনুষ্ঠানিক ম্যাচে মাঠে নামবেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে ইতালির ফরলি বিমানবন্দরে পৌঁছান রোনালদিনহো। এ সময় তার সঙ্গে ছিলেন রাভেনার সভাপতি ইগনাজিও চিপরিয়ানি। রাতে সমুদ্রসৈকতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্লাবটির সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

গত জুনে রোনালদিনহোকে খেলোয়াড় হিসেবে নিবন্ধনের ঘোষণা দেয় রাভেনা। একই সঙ্গে ক্লাবটির মালিকানা ও পরিচালনা কাঠামোর সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি। তবে তার ভূমিকা শুধু প্রশাসনিক বা প্রচারণামূলক হবে না। রাভেনার হয়ে অন্তত একটি পেশাদার ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তার।

রাভেনার সভাপতি ইগনাজিও চিপরিয়ানি জানিয়েছেন, রোনালদিনহোর মাঠে ফেরার বিষয়টি কোনো প্রচারণার কৌশল নয়। তিনি ক্লাবটির শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি মাঠে খেলবেন। ক্যারিয়ারের শেষ গোলটি রাভেনার জার্সিতে করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্লাব সভাপতি।

আরও পড়ুন: অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

তবে রোনালদিনহো ঠিক কবে মাঠে নামবেন, তা এখনো নির্ধারিত হয়নি। রাভেনার অন্তত একটি ঘরের লিগ ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে অংশ না নেওয়ায় সোমবার রেজ্জিয়ানার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য তাকে দেখা যাবে না।

রোনালদিনহো সর্বশেষ ইতালিতে এসি মিলানের হয়ে খেলেছেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত মিলানে কাটানোর পর তিনি যোগ দেন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা, আতলেতিকো মিনেইরো ও কেরেতারোর মতো ক্লাবের হয়েও খেলেছেন তিনি।

ব্রাজিলের জার্সিতে ৯৭ ম্যাচ খেলা রোনালদিনহো ২০০২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অসাধারণ সাফল্যের পাশাপাশি ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর।

দীর্ঘ বিরতির পর আবারও পেশাদার ফুটবলে রোনালদিনহোর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। রাভেনার জার্সিতে কিংবদন্তি এই তারকাকে মাঠে দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App