×

ফুটবল

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে দেশের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচকে ঘিরে বাংলাদেশের জন্যও তৈরি হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার।

ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করায় তাদের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এরই মধ্যে রোববার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল।

বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করবে এবং সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করবে।

তবে ব্রাজিলের জাতীয় দল বাংলাদেশে খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ইকবাল হোসেন। তাঁর ভাষ্য, প্রতিনিধি দল প্রথমে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখবে। এরপর আলোচনা ও অন্যান্য বিষয় পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট হবে।


ব্রাজিল বাংলাদেশে এলে ম্যাচটি দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ব্রাজিলের তারকা ফুটবলারদের বিপক্ষে বাংলাদেশের হামজা চৌধুরীদের মাঠে দেখার সম্ভাবনা ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এর আগে ২০১১ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবার ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন দল ঢাকায় এলে তা বাংলাদেশের ফুটবলে আরও বড় আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হবে।

তবে সবকিছুই নির্ভর করছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের পরিদর্শন ও পরবর্তী আলোচনার ওপর। তাই আপাতত ব্রাজিলের বাংলাদেশ সফর বা ম্যাচের বিষয়টি সম্ভাবনা হিসেবেই রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App