×

সরকার

পিএসসিতে আরো পাঁচ সদস্য নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম

পিএসসিতে আরো পাঁচ সদস্য নিয়োগ

নতুন এই পাঁচজন সদস্য নিয়োগের মাধ্যমে পিএসসির সদস্যসংখ্যা হলো ৯। ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন, চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ। নতুন এই পাঁচজন সদস্য নিয়োগের মাধ্যমে পিএসসির সদস্যসংখ্যা হলো ৯। এর আগে নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ পান।

পিএসসি নতুনভাবে গঠিত হয়েছে। নতুন চেয়ারম্যান আর নতুন চার সদস্য মিলে সদস্যসংখ্যা ছিল ৫। পিএসসির কোনো সিদ্ধান্ত বা সভা করতে গেলে ৬ সদস্যের কোরাম দরকার হয়। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই শূন্যতা দ্রুতই পূরণ করা হবে বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন পাঁচ সদস্যের নিয়োগ হলো।

শেখ হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করেন, আবার কাউকে সরিয়েও দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

আরো পড়ুন : বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বাড়ালো অন্তর্বর্তী সরকার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিখোঁজের এক দিন পর মাছের প্রজেক্টে যুবকের মরদেহ, নিহতের বন্ধু আটক

নিখোঁজের এক দিন পর মাছের প্রজেক্টে যুবকের মরদেহ, নিহতের বন্ধু আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App