×

সরকার

পুলিশের ৬ কর্মকর্তার বদলি, দুজনের আদেশ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

পুলিশের ৬ কর্মকর্তার বদলি, দুজনের আদেশ বাতিল

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার হিসেবে দুজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর ঢাকার এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে (বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) নাটোরের পুলিশ সুপার, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামের পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন : সচিবালয়ে আগুনের ঘটনায় নিরাপত্তা বিভাগের উপকমিশনারকে সরিয়ে দেয়া হলো

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, পুলিশ সুপার (বিশেষ শাখা, ঢাকা) মো. জাকির হোসেনের দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ ও গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানের চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App