×

সরকার

২৬ মার্চ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

২৬ মার্চ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার(২২ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা সভা করবেন। এছাড়া ২৬ মার্চ দেশের কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ফাতিহা পাঠসহ দোয়া অনুষ্ঠিত হবে, যার অংশগ্রহণ করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের দুই দিনের এই কর্মসূচিতে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় বিএনপির নেতৃত্বাধীন ইউনিটগুলো অংশ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App