×

আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত

ছবি : সংগৃহীত

পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনকে প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের প্রচলিত আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের আগের অবস্থানই বহাল রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়টি ভারতের কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

ভারতীয় মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে আলোচ্য বিষয়গুলো আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে।

সূত্র: লোকমত টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App