×

সরকার

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫২ পিএম

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

জানা গেছে, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরো একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোট প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজার সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছান তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App