×

সরকার

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্ভব নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্ভব নয়

ছবি : সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং টেকসই সমাজ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ‘উইকেয়ার’ (WeCARE) প্রকল্পের আওতায় একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন থাকতে হবে। তবে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা উচিত নয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। ঠিকাদার ব্যক্তি পরিচয়ে যেই হোন না কেন, কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তিনি আরও বলেন, এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা এবং উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা গেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, কৃষক ও পরিবারভিত্তিক বিভিন্ন সহায়তা কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন আরও সহজ হবে।

সড়কের দুই পাশে প্রায় সাড়ে চার হাজার গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App