×

শিশুস্বাস্থ্য

হাম-রুবেলা টিকার বিশেষ কর্মসূচি কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

হাম-রুবেলা টিকার বিশেষ কর্মসূচি কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী এ বিশেষ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

তিনি জানান, 'ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন' শীর্ষক এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি বাদ পড়া শিশুদের পাশাপাশি নতুন করে ৬ মাস পূর্ণ হওয়া শিশুদেরও টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল থেকে ধাপে ধাপে টিকাদান কার্যক্রম চালানো হয়। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশু টিকা পেয়েছে। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান জোরদার, রোগ নজরদারি বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের চিকিৎসায় 'হাম-রুবেলা ক্লিনিক্যাল কেস ম্যানেজমেন্ট' জাতীয় নীতিমালা প্রণয়ন করে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি 

তবে মাঠপর্যায়ের তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের মনিটরিং এবং হাসপাতালে ভর্তি আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক শিশু এখনো টিকার বাইরে রয়ে গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার তুলনায় আগের হাম-রুবেলা ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রায় তারতম্য থাকায় এবার বিভিন্ন উৎসের তথ্য মিলিয়ে নিখুঁত তালিকা তৈরি করা হবে। এজন্য স্থানীয় মাইক্রোপ্ল্যান, টিকাদান রেজিস্ট্রার ও আগের ক্যাম্পেইনের তথ্য পুনর্মূল্যায়ন করা হবে।

কর্মসূচিকালীন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের তালিকাভুক্ত করবেন এবং নিশ্চিত করবেন যেন একটি শিশুও টিকার আওতার বাইরে না থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

অপ্রতিমের মৃত্যুর পর আলোচনায় মায়ের সেই চব্বিশের ফেসবুক পোস্ট

অপ্রতিমের মৃত্যুর পর আলোচনায় মায়ের সেই চব্বিশের ফেসবুক পোস্ট

‘ঈশ্বর যেন পুরুষদেরও পিরিয়ড হওয়ার ব্যবস্থা করেন!’

‘ঈশ্বর যেন পুরুষদেরও পিরিয়ড হওয়ার ব্যবস্থা করেন!’

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App