×

স্বাস্থ্য

ডেঙ্গু কেড়ে নিলো মেডিকেল শিক্ষার্থীর প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

ডেঙ্গু কেড়ে নিলো মেডিকেল শিক্ষার্থীর প্রাণ

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে দীপান্বিতা বিশ্বাস (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীপান্বিতা বিশ্বাস (২০) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। জানা যায়, দীপান্বিতা বিশ্বাস রাজবাড়ীর পাংশা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অমল বিশ্বাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে দীপান্বিতা ছিলেন ছোট। এমবিবিএস ২০২২-২৩ সেশনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। দীপান্বিতার সহপাঠী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাদমান কবির গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর মেডিকেলের হলে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সলিমুল্লাহ মেডিকেলের আইসিইউতে নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে গত শুক্রবার তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। পরে সেখানেই সে মারা যায়। উল্লেখ্য, দেশে দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তত বাড়ছে। রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App