২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
দেশজুড়ে দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। এ সময় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭ জনে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।
আরো পড়ুন: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও সংক্ষিপ্ত হবে
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জনের। এর মধ্যে গত একদিনে নতুন করে ৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৫৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম-উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৬ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
