হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ফাইল ছবি
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ৯৬২ জন এবং ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
একই সময়ে মোট সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে এবং ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন রোগী।
