×

হলিউড

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

ছবি: সংগৃহীত

বয়স তার ৫৭। তবুও এ বয়সেও অনুরাগী ও দর্শকদের তাক লাগিয়ে দেন জেনিফার লোপেজ। গান, নাচ ও অভিনয়ের মতো শারীরিকভাবে পরিশ্রমের কাজ চালিয়ে যেতে নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর নিয়ম মেনে চলেন এই হলিউড তারকা। তার কাছে শরীরচর্চার লক্ষ্য শুধু ছিপছিপে গড়ন ধরে রাখা নয়; শরীরের শক্তি, ভারসাম্য ও দীর্ঘ সময় কাজ করার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।জেনিফারের ফিটনেস রুটিনে এমন পাঁচটি বিষয় রয়েছে, যা তার তারকাসুলভ জীবনযাপনের অংশ হলেও সাধারণ মানুষও নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুসরণ করতে পারেন।

১. ব্যায়ামে বৈচিত্র

সপ্তাহে চার থেকে ছয় দিন জিমে কঠোর শরীরচর্চা করেন জেনিফার। তবে তাঁর রুটিনের অন্যতম বৈশিষ্ট্য হলো বৈচিত্র। প্রতিদিন একই ধরনের ব্যায়াম না করে নিয়মিত অনুশীলনের ধরন বদলান তিনি।

একই ব্যায়াম বারবার করলে একঘেয়েমি তৈরি হতে পারে। ভিন্ন ধরনের অনুশীলন শরীরচর্চাকে যেমন আকর্ষণীয় রাখে, তেমনি শরীরের বিভিন্ন পেশিকে ভিন্নভাবে কাজে লাগানোর সুযোগ দেয়।

আরও পড়ুন: শুটিং স্পটে জ্যান্ত সাপ হাতে মালাইকার চমক

ফিটনেস প্রশিক্ষকের মতে, নতুন ধরনের ব্যায়াম নিয়েও বেশ আগ্রহী জেনিফার। কখনো কোর পেশির ব্যায়াম, কখনো পুরো শরীরের অনুশীলন, আবার কখনো পলিমেট্রিকস বা কার্ডিও করেন তিনি।

২. শরীরচর্চার অংশ নাচ

জেনিফারের কাছে নাচ শুধু মঞ্চে পারফরম্যান্সের প্রস্তুতি নয়, এটি তাঁর নিয়মিত শরীরচর্চারও গুরুত্বপূর্ণ অংশ। নাচের সময় শরীরের একাধিক অংশকে একই সঙ্গে সক্রিয় রাখতে হয়। পা, হাত, কোমর ও শরীরের মধ্যভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়।

দীর্ঘ সময় নাচতে গেলে পেশির শক্তির পাশাপাশি প্রয়োজন হয় সহনশক্তিরও। তাই প্রচলিত ব্যায়াম যাঁদের একঘেয়ে লাগে, তাঁরা পছন্দের গানের সঙ্গে নাচকেও শরীরচর্চার অংশ করে নিতে পারেন।

৩. পুরো শরীরের ব্যায়ামে গুরুত্ব

একটি নির্দিষ্ট পেশিকে আলাদা করে শক্তিশালী করার বদলে পুরো শরীরের পেশিকে একসঙ্গে সক্রিয় রাখার দিকে জোর দেন জেনিফার। শক্তিবর্ধক বিভিন্ন ব্যায়ামে একাধিক পেশি একসঙ্গে কাজ করে। এতে শরীরের সামগ্রিক শক্তি ও নড়াচড়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করে। ক্রসওভার লাঞ্জেস, সিঙ্গল-লেগ স্কোয়াটস, বারপিজ, সুমো লাঞ্জেস ও কিকবক্সিং তাঁর অনুশীলনের অংশ।

৪. কোর পেশির অনুশীলন

জেনিফারের প্রতিদিনের শরীরচর্চায় কোর পেশির অনুশীলনও গুরুত্বপূর্ণ। শরীরের মধ্যভাগের পেশি—যার মধ্যে পেট, পিঠের নিচের অংশ, নিতম্ব ও পেলভিসের পেশি রয়েছে—শুধু শরীরের গড়ন ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ নয়।

আরও পড়ুন: ‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’

কোর শক্তিশালী হলে শরীরের ভারসাম্য ও নড়াচড়ার সক্ষমতা বাড়ে। তাই কোরের ব্যায়ামকে শুধু পেটের মেদ কমানোর উপায় হিসেবে না দেখে শরীরের সামগ্রিক শক্তির অংশ হিসেবেই দেখা উচিত।

৫. পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাবার

জেনিফারের ফিটনেস রুটিনে ব্যায়ামের পাশাপাশি বিশ্রামও গুরুত্বপূর্ণ। কঠোর শরীরচর্চার পর শরীরের পেশি ও কোষ পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীরে ক্লান্তি জমতে পারে এবং কর্মক্ষমতাও কমে যেতে পারে।

জেনিফারের ভাষায়, ‘আমি দিনে ৯-১০ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করি। না হলেও ন্যূনতম ৮ ঘণ্টা।’

খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও প্রোটিনের দিকে বিশেষ নজর দেন তিনি। বাইরে খেতে গেলে সবজি ও মাছ বেছে নেন। শক্তিবর্ধক ব্যায়াম এবং দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম চালিয়ে যেতে শরীরে পর্যাপ্ত শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি থাকা জরুরি।

৫৭ বছর বয়সেও জেনিফার লোপেজের ফিটনেস তাই শুধু কঠোর শরীরচর্চার ফল নয়; নিয়মিত অনুশীলন, বৈচিত্র, নাচ, পর্যাপ্ত বিশ্রাম এবং সচেতন খাদ্যাভ্যাস— সবকিছুর সমন্বিত ফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App