×

ভারত

চীন থেকে ভারতকে ১০ বছর পিছিয়েছেন মোদি: রাহুল গান্ধী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

চীন থেকে ভারতকে ১০ বছর পিছিয়েছেন মোদি: রাহুল গান্ধী

দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে ভারত। ছবি : সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যেকোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। 

প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন।

রাহুল গান্ধী আরো বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে যাচ্ছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি। 

যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের ওপর ভর দিয়ে। অথচ, এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বাড়বৃদ্ধি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। 

আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের কড়ি নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

আরো পড়ুন : অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করল ট্রাম্প প্রশাসন

রাহুল দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও কড়া সমালোচনা করেন। যমুনার দূষিত পানি বোতলে ভরে আপ সুপ্রিমোকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, 'যমুনার জল পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে।'   

রাহুল গান্ধী বলেন, অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়বেন, দুর্নীতি দূর করবেন। ৫ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার করে সেখানে ডুব দেবেন। 

কিন্তু যমুনা এখনো দূষিত। আমি বলছি, কেজরিওয়াল যমুনা নদী থেকে এক ঢোঁক পানি পান করুন। তারপরেই হাসপাতালে দেখা হবে।

কেজরিওয়াল দাবি করেছেন, দিল্লির বদনাম করতে যমুনার পানিতে বিষ মেশাচ্ছে হরিয়ানা। তার জেরে হরিয়ানা হাইকোর্টের নোটিসও পেতে হয়েছে তাকে। কিন্তু এই ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গী আপের পাশে দাঁড়ায়নি কংগ্রেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App