×

ভারত

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:৪৬ পিএম

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় থালাপাতি। মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর জানিয়েছে এনডিটিভি।

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন লিমিটেডের (টাসম্যাক) অধীন এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্ট্রি কাজাগম সরকারের অন্যতম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকার খুব কাছাকাছি অবস্থিত।

আরো পড়ুন : বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

এর মধ্যে ২৭৬টি দোকান উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

জনস্বার্থ বিবেচনায় এসব দোকান দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে।

তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই টাসম্যাক সংস্কার তার রাজনৈতিক প্রচারের অন্যতম প্রধান ইস্যু ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঠিকাদার ব্যর্থ হলে ময়লা সংগ্রহ পদ্ধতি বদলাবে ডিএসসিসি

ঠিকাদার ব্যর্থ হলে ময়লা সংগ্রহ পদ্ধতি বদলাবে ডিএসসিসি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ

অর্থমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ

ছাত্রদলের ‘নতুন কমিটি’ ভাইরাল, ভুয়া বললেন রিজভী

ছাত্রদলের ‘নতুন কমিটি’ ভাইরাল, ভুয়া বললেন রিজভী

ঘানার বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪ জন, বাস্তুচ্যুত ৯০ হাজার

ঘানার বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪ জন, বাস্তুচ্যুত ৯০ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App