×

ভারত

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের দৌসার কাছে এ দুর্ঘটনা ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাস ও ট্রেইলার দুই যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে দাউদাউ করে জ্বলছে দুটি যানবাহন। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়েন। এতে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

আরো পড়ুন : বাড়িতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। পাশাপাশি বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

এ ছাড়া স্থানীয়দের দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ভর্তি ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিলারদের কাছে থেকে চাঁদাবাজি, চালকল মালিক সমিতির মানববন্ধন

মিলারদের কাছে থেকে চাঁদাবাজি, চালকল মালিক সমিতির মানববন্ধন

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, শাস্তির দাবিতে বিক্ষোভ

ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, শাস্তির দাবিতে বিক্ষোভ

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App