×

ভারত

পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা, নিহত ১১ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা, নিহত ১১ কর্মকর্তা

ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি কোয়াডকপ্টার দিয়ে পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অতর্কিত সশস্ত্র হামলা চালায়।

হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। পুলিশের দাবি, এ সময় ১৫ হামলাকারী নিহত হয়। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতদের মধ্যে উপপুলিশ সুপার (ডিএসপি) দিয়ার খানও রয়েছেন। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি হামলার মুখে পড়েন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহত ২৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানান, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে পার্শ্ববর্তী ট্যাংক জেলায় পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান (টিটিপি)।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা বেড়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষের পর ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App