×

ভারত

গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, এরপর যা ঘটল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, এরপর যা ঘটল!

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেত থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি ও হঠাৎ নিচে নেমে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে ফ্লাইটটির প্রধান পাইলটের শরীরে গাঁজা সেবনের আলামত পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ৪ আগস্ট এআই-২৩৭৯ ফ্লাইটটি ১৩৭ যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেত থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের সময় মাঝ আকাশে বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনির শিকার হয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ যাত্রী ও চার কেবিন ক্রু আহত হন। আহতদের মধ্যে দুই কেবিন ক্রুর ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিমানটি যখন আকস্মিকভাবে নিচে নেমে যাচ্ছিল, তখন প্রধান পাইলট ককপিটের নিজের আসনে ছিলেন না। ওই সময় কো-পাইলট উড়োজাহাজটি পরিচালনা করছিলেন।

বিমানের হঠাৎ উচ্চতা কমে যাওয়ার ফলে ককপিটের কিছু সরঞ্জামও নড়াচড়া করতে থাকে। একই সঙ্গে সিটবেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী আসন থেকে ছিটকে পড়ে আহত হন।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটের ডোপ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে মাদকের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। পরে দ্বিতীয় দফার নিশ্চিতকরণ পরীক্ষাতেও গাঁজা সেবনের আলামত পাওয়ার কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এরপর প্রধান পাইলট ও কো-পাইলট দুজনকেই সাময়িকভাবে ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। দুর্ঘটনার কারিগরি কারণের পাশাপাশি পাইলটদের দায়িত্ব পালনের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, আকাশপথের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্তে কারও দায়িত্বে গাফিলতি বা নিয়মভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App