×

আন্তর্জাতিক

কলোম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৯:৪৩ এএম

কলোম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০

ছবি: এএফপি

কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলের শহর প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। খবর- আল জাজিরার।

দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন- চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

চকবাজারে মার্কেটে আগুন

চকবাজারে মার্কেটে আগুন

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ

আরও ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App