×

আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যা ও ভূমিধ্বসে নিহত ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম

ফিলিপাইনে বন্যা ও ভূমিধ্বসে নিহত ২০

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বলেছেন, ভারী বর্ষণের কারণে দেখা দেয়া বন্যা ও ভূমিধ্বসে দক্ষিণাঞ্চলের দাভাও দে ওরো প্রদেশে ১৩ জন নিহত এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া প্রতিবেশী দাভাও দেল নর্তে প্রদেশেও কমপক্ষে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ও একটি নিম্নচাপের কারণে গত ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ মিন্দানাও অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ওই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে।

সংস্থাটি বলেছে, প্রাকৃতিক দুর্যোগে ওই অঞ্চলের ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ ভোগান্তির মুখে রয়েছেন। এদের মধ্যে প্রায় ৮৫ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, গত মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে অন্তত ১৮ জন নিহত হন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায়ই ভূমিধ্বস ও বন্যা  দেখা যায়। ৭ হাজার ৬০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জে বছরে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App