×

আন্তর্জাতিক

তীব্র দাবদাহ, সরকারি স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম

তীব্র দাবদাহ, সরকারি স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

কলকাতায় চলতি মাসের ২২ তারিখ থেকে সরকারি স্কুলগুলোতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বেসরকারি স্কুলগুলিকেও এই ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে।

তীব্র দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে । বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়ে। কবর আনন্দবাজারের।

বিবৃতিতে বলা হয়ে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ব্যতীত অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে। চলতি মাসের ২২ তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আগামী সোমবার, ২২ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। এর পরই বৃহস্পতিবার সকালে শিক্ষা দপ্তরের তরফে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হয়।

আরো পড়ুন: 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

প্রধানমন্ত্রী সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App