×

আন্তর্জাতিক

গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:১১ পিএম

গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। বুধবার (২৪ জুলাই) শহরটির বিভিন্ন বাড়ি থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ। উদ্ধার হওয়া ৫ মরদেহের একটি মায়া গোরেন (৫৬) নামের এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরায়েলের নিরওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৪ জন আইডিএফ সদস্য। এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার পর তাদেরকে জিম্মি করে হামাস। হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ এখনো হামাসের হাতে বন্দী রয়েছে।

হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তাদের সেই অভিযান এখনো চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। এসময় পুরো গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে।

আরো পড়ুন: পাপুয়া নিউ গিনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

আটক জিম্মিদের উদ্ধার এবং গাজায় অভিযান বন্ধের জন্য গত অক্টোবর থেকেই সেখানে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App