×

আন্তর্জাতিক

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২০

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ।

পাঁচদিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। তারপর একপর্যায়ে সেই বিরোধ বড় আকার নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।

আরো পড়ুন: ৪ দশকে প্রথমবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন

সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। গত জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনও সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়।

পাকিস্তান হচ্ছে সুন্নি-প্রধান দেশ। এখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। তারা অভিযোগ করেন, তাদের মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App