×

আন্তর্জাতিক

হ্যানয়ের পানশালায় আগুনে নিহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম

হ্যানয়ের পানশালায় আগুনে নিহত ১১

ছবি: সংগৃহীত

(১৯ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি পানশালায় বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়লে ১১ জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বোমা হামলায় এই আগুনের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই পানশালা আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ বলেছে তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ভিতরে আটকাপড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি।

হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের ধারণা পানশালাটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

বাইক দুর্ঘটনা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

দিনক্ষণ চূড়ান্ত মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App