×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন। খবর সূত্র: আনাদোলুর।

এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে, যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত।

তিনি আরো জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিঠির মাধ্যমে বিএনপি নেতাকে হত্যার হুমকি

চিঠির মাধ্যমে বিএনপি নেতাকে হত্যার হুমকি সঙ্গে গুলি-কাফনের কাপড়

চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

‘৪০০ একরের শিল্পপার্ক হবে বগুড়ায়’

বাণিজ্যমন্ত্রী ‘৪০০ একরের শিল্পপার্ক হবে বগুড়ায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App