×

আন্তর্জাতিক

লেবাননে ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

লেবাননে ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ছবি- সংগৃহীত

দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে রোববার (৩ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় তেল আবিব।

ইসরায়েলি বাহিনী সতর্কবার্তায় জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধা বা তাদের সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থান করা যে কেউ প্রাণহানির ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি নির্দিষ্ট অংশ দখল করে আছে এবং সেখানে হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত ঘরবাড়িগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

অভিযানের পাল্টা জবাব হিসেবে উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে তাদের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সীমান্তবর্তী এই সংঘাতের তীব্রতা বাড়ায় ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App