×

আন্তর্জাতিক

খার্গ দ্বীপে তেল নিঃসরণের খবর নাকচ করলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:০১ পিএম

খার্গ দ্বীপে তেল নিঃসরণের খবর নাকচ করলো ইরান

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সন্নিকটে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার খবর ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে ইরান। 

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

রোববার (১০ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের অয়েল টার্মিনালস কোম্পানি খার্গ দ্বীপের কাছে তেল লিকের খবর অস্বীকার করেছে। এর আগে গত সপ্তাহে স্যাটেলাইট চিত্রে পারস্য উপসাগরে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্রের পশ্চিমে তেলের একটি বিশাল আস্তরণ দেখা গিয়েছিল।

কোম্পানির প্রধান নির্বাহী বলেছেন, পরিদর্শনে দ্বীপটির কাছে চলাচলকারী স্টোরেজ ট্যাঙ্ক, পাইপলাইন, লোডিং সুবিধা বা ট্যাঙ্কার থেকে কোনো ছিদ্রের প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন যে, সামুদ্রিক দূষণ পর্যবেক্ষণকারী আঞ্চলিক সংস্থা মেরিন ইমার্জেন্সি মিউচুয়াল এইড সেন্টার (MEMAC)-ও ওই এলাকায় কোনো ছিদ্রের চিহ্ন খুঁজে পায়নি বলে জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রতিবেদনগুলো সামনে আসার পর ইরানি দলগুলো অতিরিক্ত সরেজমিন পরিদর্শন ও পরীক্ষাগারে পরীক্ষা চালিয়েছে এবং ছিদ্রের “সামান্যতম চিহ্নও” শনাক্ত করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নির্ধারিত পথ দিয়ে পাড়ি দিলো পানামার বাল্ক ক্যারিয়ার

নির্ধারিত পথ দিয়ে পাড়ি দিলো পানামার বাল্ক ক্যারিয়ার

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App