×

আন্তর্জাতিক

ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী। ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। পূর্ববর্তী তৃণমূল সরকারের দেওয়া দুই দিনের ছুটির পরিবর্তে এবার মাত্র এক দিন ছুটি ঘোষণা করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ছুটির তারিখও পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপনের দিন পরিবর্তন হওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে। তবে আগের দুই দিনের ছুটি কমিয়ে এবার তা এক দিনে নামিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্য সচিব পি কে মিশ্রের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৭ নভেম্বরের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) কোরবানির ঈদের ছুটি নির্ধারিত ছিল। তবে এ বছর ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। তাই আগের বিজ্ঞপ্তি সংশোধন করে কেবল ২৮ মে ছুটি ঘোষণা করা হচ্ছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ মে’র ছুটি বাতিল করে ওই দুই দিন সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দুই দিন ছুটি চালু ছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে রাজ্য বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। আর বিপরীতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App