×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:১৬ পিএম

পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে বসবাসরত ‘অবৈধ বাংলাদেশিদের’ অবিলম্বে রাজ্য ছাড়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত পয়েন্টে বিপুলসংখ্যক বাংলাদেশি জড়ো হয়েছেন এমন খবরের পর গতকাল মঙ্গলবার (২৬ মে) কড়া বার্তা দেন তিনি। অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে শুভেন্দু স্পষ্ট ভাষায় বলেন, ‘তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব?’

নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণী এলাকায় একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন,‘হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও। জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা (তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তাই করবে)।’ তিনি জানান, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা মূলত ‘বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক’।

অনুপ্রবেশকারীদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশকে বলে দিয়েছি, ওদের জেলে পাঠাতে হবে না। সরাসরি পুলিশ হেফাজতে নিয়ে বিএসএফের হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামাকাপড় পরবে কেন? জামাই নাকি!’ তিনি আরও যোগ করেন, অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন। ভোটব্যাংকের রাজনীতির কারণে এতদিন আইন ব্যবহার করা না হলেও, এখন দেশ ও রাজ্যের স্বার্থে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কঠোরভাবে কার্যকর করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গে বিতর্কিত সিএএ আইন কার্যকরের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। সে সময়ই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্ত, বাদ দেওয়া ও পুশ-ব্যাক) নীতি নেওয়ার জন্য রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App