×

আন্তর্জাতিক

হরমুজে ইরানের আরও দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:০২ এএম

হরমুজে ইরানের আরও দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি- সংগৃহীত

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে উড়ে আসা ইরানের আরও দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল। আজ রোববার (৭ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, রোববার ভোরের দিকে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা হুমকিতে ফেলে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসছিল ড্রোন দুটি। পরে মার্কিন বাহিনী সেগুলো ধ্বংস করে দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরানের যেকোনো আগ্রাসন রুখে দিতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গত শুক্রবারও হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা ইরানের চারটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। ওই দিন ড্রোন ধ্বংসের পাশাপাশি ইরানের দুটি দ্বীপে মার্কিন সেনারা হামলা চালায় এবং একটি রাডার স্টেশনকে নিশানা করে।

ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এর জবাবে পরবর্তীতে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান, যা প্রতিহত করার দাবি করেছে মার্কিন সেনারা।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App