×

আন্তর্জাতিক

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০১ এএম

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান দলের কয়েকজন কর্মকর্তাকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে তেহরান। যুক্তরাষ্ট্র খেলাধুলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ নষ্ট করছে বলে অভিযোগ ইরানের। ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন মার্কিন এই পদক্ষেপকে ‘বৈষম্যমূলক’ ও আন্তর্জাতিক ফুটবলের নীতিমালার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। ফেডারেশনের দাবি, কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করায় দলের প্রস্তুতি ও ম্যাচ পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

তবে গত শুক্রবার ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। একই শহরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে লড়বে ইরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App